1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:01 am

শায়েস্তাগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সাবেক মেম্বার নিহত ॥ আহত ৩

Reporter
  • Updated Saturday, April 13, 2019
  • 702

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পুরপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক-যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে একজন এবং আহত ৩ জন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে সুতাং প্রবেশের রাস্তার মূখে এঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, উল্লিখিত সময়ে সিলেট মূখী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে সিএনজিটি ধুমরে মুছরে যায়। এ দুর্ঘটনায় শায়েস্তাগঞ্জ উপজেলার ১১নং ব্রাহ্মণডুরা ইউনিয়নের বিশাউরা গ্রামের সাবেক মেম্বার মোঃ আলফাজ মিয়া নামে একজন যাত্রী নিহত হয়েছেন বাকী ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে, তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস দল গুরুতর আহতদের উদ্বার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD