
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদি হয়ে মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আাদাঐর গ্রামের দুলাল মিয়ার মেয়ে লোকনাথ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী কে গত ৯ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে একদল দুর্বৃত্ত জোর পূর্বক অপহরন করে নিয়ে যায়। এরপর থেকে তাকে খোজে পাওয়া যাচ্ছে না। মাধবপুর থানার নারী ও শিশু বান্ধব কর্মকর্তা এসআই শিবানী দাস জানান, এ ঘটনায় অপহৃতার মা সুফিয়া বেগম বাদি হয়ে ১২ এপ্রিল মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে মাধবপুর থানার এসআই আজিজ নাঈম জানান, স্কুল ছাত্রীকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply