1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

বানিয়াচং দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ২০

Reporter
  • Updated Thursday, April 18, 2019
  • 577

নিজস্ব প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার হিয়ালা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। আশংকাজনক অবস্থায় দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ওই উপজেলার হিয়ালা গ্রামের রফিক মিয়ার সাথে তারই প্রতিবেশী বছির মিয়ার দীর্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল। গতকাল ওই সময় এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সংঘর্ষে আহতরা হলেন- রফিক মিয়া (৭০), বছির মিয়া (৩৫), মামুন (২৬), কুতুব আলী(৪০), জহির ইসলাম (১৬), সুজন মিয়া (২৫), জয়নাল মিয়া (১২), মিলন বেগম (৫০), নুর আমিন (৩৫), রুহেল আমিন (১৭) আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে বানিয়াচং থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD