
চুনারুঘাট প্রতিনিধি :: চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রানিগাঁও ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- কুনাগাঁও গ্রামের মৃত হাজী নুরুল হকের মেয়ে হাজেরা খাতুন (০৯) ও তার ছোট বোন আয়েশা খাতুন (০৭)। তারা স্থানীয় রাণীগাঁও ইসলামীয়া আরাবীয়া কওমি মাদ্রাসার ছাত্রী ছিল। রানীগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরুল মোনীম চৌধুরী জানান, দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলছিলো। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন ওই পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply