
জুয়েল চৌধুরী :: চেক ডিজঅনার মামলার পলাতক আসামী শফিক মিয়া (৪০)কে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। সে বাহুবল উপজেলার কামারগাঁও গ্রামের রজব আলীর পুত্র। গত শনিবার দিবাগত রাতে বাহুবল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেফতার করেন। গত রবিবার বিকেলে শফিককে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, শফিক একজন প্রতারক, সে শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংক-এর সাড়ে আট লাখ টাকার চেক দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ওই ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে আদালতে চেক ডিজ অনার মামলা করলে গ্রেফতারী ইস্যু হয়। এর পর থেকে সে নিজেক বাচাঁতে গা-ডাকা দেয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply