1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:22 am

ভোক্তা অধিদপ্তরের অভিযানে বানিয়াচংয়ের নতুন বাজারে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
  • Updated Wednesday, May 22, 2019
  • 532

সংবাদদাতা ॥ বানিয়াচংয়ের নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে পরিচালিত এ অভিযানে জিলাপীতে ক্ষতিকর রং ও রাসায়নিক মিশানোর অপরাধে বাজারের নূরানী হোটেলকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর ভাবে খাদ্য দ্রব্য প্রক্রিয়াজাতকরণের অপরাধে ভাই ভাই হোটেলকে ১ হাজার টাকা, এবং হাইকোর্টের এক রায়ে ঘোষিত নি¤œমানের পণ্য বিক্রি ও মূল্য তালিকা না রাখার অপরাধে বাজারের মায়ের দোয়া স্টোরকে ২ হাজার টাকা, মের্সাস মায়া স্টোরকে ১ হাজার টাকা এবং দেলোয়ার স্টোরকে আরো ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সঞ্জয় কুমার দত্ত ও বানিয়াচং থানা পুলিশের একটি টিম। এ সময় অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জনস্বার্থে রমাজান মাসের প্রতিদিন এ ধরণের অভিযান অব্যহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD