1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:07 am

ট্রাকের ধাক্কায় মাধবপুরের ৩ অটোরিক্সা যাত্রী নিহত

Reporter
  • Updated Sunday, May 26, 2019
  • 466

নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার অদূরে খাতাবাড়ি (সাতবর্গ) এলাকায় অটোরিক্সা (সিএনজি) ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যান মিল্লাল উদ্দিন (৫০) নামে একজন। পরে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে আবু তাহের (৫৫) ও গোপালপুর কমিউনিটি ক্লিনিকের সিএচসিপি শান্তা সাহা (২৫) কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গতকাল শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ১ ঘন্টা ঢাকা সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, বিজয়নগর থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিচারের আশ^াস দিলে জনতা শান্ত হয়। স্থানীয় লোকজন জানান, দুপুরে মাধবপুর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিক্সা (সিএনজি) হালুয়াপাড়া যাওয়ার সময় ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার অদূরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার খাতাবাড়ি (সাতবর্গ) নামক স্থানে পৌঁছালে বিপরিত দিকে আসা একটি ট্রাকের (ট্রাক নং – ঢাকা মেট্রো ট-১৪-০৭৬৫) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামের মিল্লাল উদ্দিন মারা যান। গুরুতর আহতাবস্থায় একই গ্রামের আবু তাহের ও গোপালপুর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি শান্তা সাহাকে  ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় অনুপম গুপ্ত (২৮), জুমান (২৩), অজ্ঞাত (২০), ফয়সল মিয়া (৩৬), রেজোয়ান (৫০) কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এটি বিজয়নগর উপজেলার অন্তর্ভুক্ত। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD