1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:05 am

সাতছড়ি থেকে অবৈধ ভারতীয় চা পাতা উদ্ধার

Reporter
  • Updated Tuesday, June 11, 2019
  • 565

নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলাধীন সাতছড়ি এলাকায় থেকে অবৈধভাবে চা পাতা আমদানির সময় ১ হাজার ৪শ’ ৭২ কেজি চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সকাল ১১ টার দিকে মোবাইল ফোনের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ জাহিদুর রশিদ। লে. কর্ণেল মোঃ জাহিদুর রশিদ আরও জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল বিবিজি সদস্য সাতছড়ি জাতীয় উদ্যোনের ৫নং বাগানে অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় চা পাতাগুলো উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এদিকে, একই সময় সেখান থেকে ৩০ বোতল ভারতীয় মদও জব্দ করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD