
নিজস্ব প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সুজন মিয়া (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার আলীমনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুজন মিয়া ওই গ্রামের সফিক মিয়ার পুত্র ও গাজীপুর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, গতকাল ওই সময় সুজন জাল নিয়ে পার্শ্ববর্তী একটি জলাশয়ে মাছ ধরতে যায়। এ সময় বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রপাত তার উপর পড়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। কলেজ ছাত্রের সুজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply