1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:54 am

শায়েস্তাগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী কামাল আটক

Reporter
  • Updated Sunday, June 16, 2019
  • 534

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে ৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ কামাল হোসেন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৯। সে শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহমুলসুনাম গ্রামের মৃত মেহেন্দি হোসেনের পুত্র। গতকাল শনিবার সকাল ১০টায় র‌্যাব-শ্রীমঙ্গল-৯ এর একটি দল শায়েস্তাগঞ্জ দাউদনগর রেল গেইট এলাকায় অভিযান চালিয়ে কামালকে আটক করে। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। গতকাল শনিবার রাতে তাকে শায়েস্তাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, কামাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক ও এএসপি এ.কে.এম কামরুজ্জামান এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধার ও গ্রেফতার অভিযান পরিচালনা করে। অভিযানে কামাল মিয়াকে ৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হবিগঞ্জসহ বিভিন্ন জেলায় ৫০টির বেশি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD