
চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় অমর তাঁতী (৫৫) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দৃর্বৃত্তরা। গতকাল শুক্রবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২০ জুন) দিনগত রাতে তাকে কুপিয়ে হত্যা করা হয়। অমর তাঁতী গিলানী চা বাগানের নতুন টিলা এলাকার লক্ষণ তাঁতীর ছেলে। তিনি ওই বাগানের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে বাড়ি থেকে বের হলেও কর্মস্থলে না যাওয়ায় রাত ১টার দিকে তাকে খুঁজতে বের হন সহকর্মীরা। এক পর্যায়ে বাগানে তার ক্ষত-বিক্ষত মরদেহটি দেখতে পাওয়া যায়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে.এম আজমিরুজ্জামান সাংবাদিকদের জানান, এটি নিঃসন্দেহে একটি হত্যাকান্ড। দ্রুত এর রহস্য উদঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। তিনি আরো জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে অমর তাঁতী নিয়মিত মাদক সেবন করতেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply