1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:49 am

চুনারুঘাটে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter
  • Updated Saturday, June 22, 2019
  • 493

সংবাদদাতা ॥ চুনারুঘাট নারী নির্যাতন মামলায় ২বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মুশাহিদ গ্রেফতার। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় উপজেলার সদর ইউনিয়নের মুড়ারবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। মোশাহিদ (৩৫) উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের ইচাকুটা গ্রামের মমিন হোসেনের ছেলে। পুলিশ জানায়, মোশাহিদ তার স্ত্রীকে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তার স্ত্রী ২০০৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। মামলার শুনানি শেষে ২ বছরের সাজা প্রদান করে আদালত। মোশাহিদ পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। দীর্ঘ অনুসন্ধানের পর গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিন এর নেতৃত্বে এসআই শেখ আলী আজহারসহ একদল পুলিশ মুড়ারবন্দ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জমান জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মোশাহিদকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD