1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

মাধবপুরে বিষপানে কিশোরীর আত্মহত্যা

Reporter
  • Updated Sunday, June 23, 2019
  • 540

জুয়েল চৌধুরী ॥ মাধবপুর উপজেলার তালিবপুর গ্রামে বিষপান করে জুলেনা আক্তার (১৩) নামে এক কিশোরী আহত্মহত্যা করেছে। সে ওই গ্রামের আব্দুর খালেকের  কন্যা। গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।  সূত্র জানায়, গত শুক্রবার বিকালে জুলেনা পরিবারের সাথে অভিমান করে সকলের অগোচরে ঘরে থাকা কীটনাশক পান করে জুলেনা। বিষাক্রান্ত অবস্থায় ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বি- বাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ এসআই মখলোছুর রহমান লাশের দেহ সুরতাহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্ত হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। পরিবার সুত্রে জানা যায়, সে মানসিক রোগী ছিল। এ ব্যাপারে ওই এসআই জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD