1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:11 am

সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে মিউজিক ভিডিও ‘হাসি’

Reporter
  • Updated Saturday, July 6, 2019
  • 843
গানটির পরিচালক সাংবাদিক সুমন আলী খাঁন

নিজস্ব প্রতিবেদক ॥ সাংবাদিক সুমন আলী খাঁন’র পরিচালনায় আসছে ‘হাসি’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। খুব শীঘ্রই এনপি মিডিয়ার ব্যানারে প্রকাশ করা হবে গানটি। অডি’র পাশাপাশি গানটির ভিডিও উপভোগ করতে পারবেন শ্রোতারা। হবিগঞ্জের বিভিন্ন মনোমুগ্ধকর লোকেশনে গানের ভিডিও নির্মাণ করা হয়েছে। গানে মডেলদের পাশাপাশি দেখা যাবে গায়কের উপস্থিতি।

‘হাসি’র কথা ও সুর করেছেন গানটির গায়ক মাহেখ আকঞ্জি ছুটন এবং সংগীতায়োজন করেছেন আঙ্গুর মিয়া। গানের মডেল হিসেবে কাজ করেছেন চৌধুরী জুঁই, ইমরান আহমেদ, কে.এন আশরাফুল, সুবেল আহমদ সহ আরো অনেকেই।

হাসি গানের কভার ফটো

হাসি গানের কভার ফটো

গানটি প্রসঙ্গে মাহেখ আকঞ্জি ছুটন বলেন, ‘হাসি’ গানটি আমার কথা ও সুরে গাওয়া প্রথম গান। আশা করি শ্রোতাদের কাছে গানটির অডিও এবং ভিডিও ভাল লাগবে। আমি নতুন হিসেবে চেষ্টা করে যাচ্ছি শ্রোতাদের ভাল কিছু গান উপহার দিতে।

মনির হোসাইনের চিত্রনাট্যে ভালবাসার মানুষের প্রতারণার শিকার এক যুবকের আর্তনাদের কাহিনী নিয়ে রচিত ‘হাসি’ গানের পরিচালক সাংবাদিক সুমন আলী খাঁন বলেন- গানটিতে তুলে ধরা হয়েছে একটি ছেলের অবুঝ প্রেমের গল্প। আশা করি শ্রোতাদের কাছে গানটি ভাল লাগবে।

এনপি মিডিয়ার সকল আপডেট পেলে এখানে ক্লিক করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD