1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:22 pm

বানিয়াচংয়ে ঘরের মধ্যেই বজ্রপাতে আহত গৃহবধূ

Reporter
  • Updated Saturday, July 13, 2019
  • 517
SAMSUNG CAMERA PICTURES

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ের পুকড়া গ্রামে নিজ বসত ঘরে বজ্রপাতে আক্রান্ত হয়ে আহত হয়েছে নয়ন আক্তার (২৮) নামে এক ৮ মাসের অন্তসত্তা গৃহবধু। আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলেও পরে তার অবস্থা আশঙ্কা জনক হলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গতকাল দুপুরে এ দূর্ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের জামিল মিয়ার স্ত্রী। গতকাল শুক্রবার সকাল থেকেই বানিয়াচংসহ জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়ার সাথে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায়। দুপুরে ওই গৃহবধু তার বসতঘরেই কাজ করছিল। এসময় হঠাৎ বজ্রপাত তার ঘরের উপর পড়লে নয়ন আক্তার আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।  হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায় জানান, বজ্রঘাতের ফলে ওই নারী অজ্ঞান হারিয়ে ফেলেছে। বেশ কয়েক ঘন্টা যাবত জ্ঞান না ফেরায় তাকে সিলেটে প্রেরণ করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD