1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:22 pm

বাহুবলের আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে দুঃসাহসিক চুরি, হিসাবরক্ষকসহ ৪ জন আটক

Reporter
  • Updated Saturday, July 13, 2019
  • 518

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার মিরপুর আলীফ সোবহান চৌধুরী সরকারি কলেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এতে কলেজের অফিস করে আলমারী থেকে নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা ও মুল্যবান কাগজপত্র খোয়া গেছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কলেজের হিসাবরকসহ চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, কলেজের হিসাবরক মুহিত মিয়া, নাইট গার্ড ফিরোজ মিয়া, আহাদ মিয়া ও জুয়েল মিয়া। কলেজ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিন শেষে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা প্রতিদিনের মতো কলেজের দৈনন্দিন কাজ করে অফিস তালাবদ্ধ করে যান। পরে রাতের কোন এক সময় একদল দুর্বৃত্ত কলেজের নীচতলায় ভবনের প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অফিসকরে আলমারীর তালা ভেঙ্গে নগদ ১ লক্ষ ১৭ হাজার টাকা ও মুল্যবান কাগজপত্র নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা অফিস কক্ষে থাকা একে একে সাতটি আলমারীর তালা ভেঙ্গে তছনছ করে। এছাড়া দুতলায় শিকষক মিলনায়তন কক্ষ ও অধ্যক্ষের কক্ষের তালা ভেঙ্গে জিনিষপত্র তছনছ করে দুর্বৃত্তরা। ভোর ৫টার দিকে দায়িত্বে থাকা নাইট গার্ডরা ঘুম থেকে ওঠে ভবনের প্রধান ফটক ও বিভিন্ন করে তালা ভাঙ্গা দেখে অধ্যক্ষকে খবর দিলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুব আলী কলেজে এসে থানা পুলিশকে খবর দেন। পরে বাহুবল মডেল থানা পুুুুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে দুই নাইট গার্ড ও হিসাবরকসহ চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD