1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

সৎ ভাইয়ের কোদালের কূপে অপর ভাই নিহত

Reporter
  • Updated Wednesday, July 17, 2019
  • 561

জুয়েল চৌধুরী ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের আহত গেদু মিয়া (৪৫) ৭ দিন মুত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। গতকাল রবিবার বিকেলে সিলেট ওসমানী কলেজ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। প্রসঙ্গত, গত ১৪ জুলাই পূর্ব বিরোধের জের ধরে নিহত গেদু মিয়াকে তার সৎ ভাই আব্দুস ছুবান কোদাল দিয়ে তার মাথায় উপর্যুপি আঘাত করে এতে গেদু মিয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামীগন আত্মগোপনে রয়েছেন। এদিকে চুনারুঘাট থানার ওসি নাজমুল হাসান বলেছেন আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD