
এমএ আহমদ আজাদ/আক্তার মিয়া/রাজন আহমদ ॥ ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত ছাত্র-জনতা বিকাল ৫টা থেকে রাত ৮টা পযর্ন্ত ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে রাখে। বিক্ষুদ্ধ ছাত্ররা দফায় দফায় মিছিল করে মহাসড়কে প্রায় ৮/১০টি গাড়ি ভাংচুর করেছে। অবশেষে রাত সোয়া ৭টায় ছাত্ররা মিছিল করে ৩ কিলোমিটার দূরে গোপলার বাজার বাসস্ট্যান্ডে এসে ঘাতক ট্রাকটির মধ্যে পেট্টোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। ফলে ট্রাকটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী’র নেতৃত্বে একদল পুলিশ ও হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে। এতে কয়েক শত গাড়ী উভয় পাশে আটকা পড়ে এবং যাত্রীরা ভোগান্তীর শিকার হয়। জানাযায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও: এমদাদুর রহমান ওরফে আব্দুর রূপ (৫০) স্কুল শেষে বাড়ি ফেরার পথে স্কুল সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনীর সামনে রাস্তা পাড়াপারের সময় সিলেটগামী দ্রুত গতির একটি ইট বোঝাই ট্রাক (চট্টগ্রাম মেট্টো ট-১১-৪৫৮২) পিছন থেকে মাও: আঃ রুপকে চাপা দিলে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয়। মূহুর্তের মধ্যেই খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত শতশত ছাত্র জনতা ঢাকা-সিলেট মহাসড়কে অবরুদ্ধ করে মিছিল দিতে থাকে। এক পর্যায়ে তারা মিছিল দিয়ে পাশ্ববর্তী গালিব পেট্টোল পাম্প, নাঈমা পেট্টোল পাম্প, রশিদ পেট্টোল পাম্পে আশ্রয় নেওয়া প্রায় ৮/১০টি ট্রাক ভাংচুর করে। পরে তারা মিছিল করে রুস্তমপুর টো লপ্লাজার দিকে যাওয়ার পথে আরো কয়েকটি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন গাড়ী ভাংচুর করে। এক পর্যায়ে রাত সোয়া ৭টায় রুস্তমপুর টোলপ্লাজার পাশে গোপলার বাজার বাসস্ট্যান্ডে পুলিশ কর্তৃক আটক ঘাতক ট্রাকটিকে পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। নিহত শিক্ষকের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply