1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:04 am

মাধবপুরে বিষপানে এক গৃহবধূর মৃত্যু

Reporter
  • Updated Wednesday, July 24, 2019
  • 530

সংবাদদাতা ॥ মাধবপুরে জোসনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে কি কারণে তিনি বিষপান করেছেন তা এখনও জানা যায়নি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান। নিহত নারী উপজেলার পূর্ব মাধবপুর এলাকার কুর্শেদ মিয়ার স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যায় জোসনা বেগম পরিবারের সকলের অগোচরে বিষপান করে ছটফট করতে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি আঁচ করতে পেরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় পাল তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তিনি বিষপান করেছেন তা এখনও জানা যায়নি। মাধবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD