1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:29 am

মাধবপুরে চাচাত ভাইয়ের দায়ের কুপে চা শ্রমিক খুন

Reporter
  • Updated Tuesday, August 20, 2019
  • 486

জুয়েল চৌধুরী ॥ মাধবপুরে ধর্ষনের মামলায় সাক্ষী হওয়ায় চাচাত ভাইয়ের দায়ের কুপে সুজিত রেলী (৫০) নামে এক চা শ্রমিক খুন হয়েছে। সে উপজেলার নোয়াপাড়া চা-বাগান বস্তির টরু রেলির পুত্র। গতকাল সোমবার সকাল ৯ টায় প্রতিদিনের মত বাড়ির পাশে চা-গাছের কুড়ি উত্তোলন করার সময় তাদের মধ্যে বাক-বিতন্ডা হয় বিষু রেলির পুত্র হেলাল রেলি সুজিত রেলিকে দা দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সদর থানার এসআই অভিজিৎ তালুকদার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। তিনি জানান, লাশের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন আছে। নিহত সুজিত রেলির পরিবার সুত্রে জানা যায়, হেলাল রেলী সম্প্রতি এক গৃহবধুকে ধর্ষণ করে। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় সুজিত রেলী ও তার কন্যা ছিলেন রাজ সাক্ষী। তাই এ কারনে সুজিতকে হত্যা করে হেলাল। মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, ঘাতক হেলালকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD