1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:47 am

নিউইয়র্কে নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক এর নব-নির্বাচিত কমিটির শপথ

Reporter
  • Updated Wednesday, August 21, 2019
  • 424

স্টাফ রিপোর্টার ॥ দৃঢ় হোক বন্ধন, থাকুন কাছাকাছি শ্লোগানকে ধারন করে নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্রে বসবাসরত নবীগঞ্জ উপজেলার লোকজনের সমন্বয়ে গঠিত নবীগঞ্জ ইউনাইটেড ইউএসএ ইনক এর নব-নির্বাচিত কার্যকরি কমিটির শপথ অনুষ্ঠান গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের স্টারলিং এভিনিউ এর আলআকসা পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। উক্ত শপথ গ্রহণের মাধ্যমে নতুন কমিটির সদস্যগণ ২০১৯-২০২০ সনের দুইবছরের জন্য দায়িত্বভার গ্রহন করেন। বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান বিশিষ্ট মুরুব্বি আব্দুল হক চৌধুরী। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী নয়নের পরিচালনায় উক্ত শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপদেষ্টা ওবায়দুল্লাহ মনসুর, নব-নির্বাচিত সভাপতি মোঃ দুদু মিয়া, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি খসরু আহমেদ, সৈয়দ আব্দুল মুহিত, বিশিষ্ট মুরুব্বি কমিউনিটি লিডার আব্দুল বাছির খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সরদার, দফতর সম্পাদক ময়নুল হক চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক শহীন আহমেদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক শাহ বেলাল আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক সৈয়দ লিটন আলী, মুহিবুর রহমান, খায়রুল ইসলাম, আবুল কাশেম, মোঃ সোহেল মিয়া, আজমান খান, মুহিবুর রহমান প্রমূখ। বক্তাগণ সামাজিক কর্মকান্ড, গরীব অসহায় মানুষের পাশে থাকা ও বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজে অবদান রাখা সহ নব-গঠিত সংগঠন এগিয়ে নিতে সকলের সর্বাত্বক সহযোগীতা কামনা করেন। পরিশেষে মোনাজাত পরিচালনা করেন নব-নির্বাচিত কোষাধ্যক্ষ হাফেজ আবু হানিফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD