1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:56 am

চুনারুঘাট পৌর মেয়রের অকাল মৃত্যুতে পৌর পরিষদের শোক সভা ও র‌্যালী

Reporter
  • Updated Monday, October 13, 2014
  • 708

চুনারুঘাট পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে গতকাল রবিবার সকালে পৌর পরিষদের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র মোঃ হরমুজ আলী। বক্তব্য রাখেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন বাচ্চুু, কাউন্সিলর যথাক্রমে তাজুল ইসলাম কাজল, আব্দুল হান্নান, মোহাম্মদ রহম আলী, মোঃ আঃ হক, মোঃ সৈয়দ মিয়া, মোঃ ইউনুস মিয়া, আব্দুল জলিল, সুফিয়া আমিন বেবি, ফেরদৌসি আক্তার, পাবনা আক্তার, মোঃ ফরিদ মিয়া, পৌর প্রকৌশলী সারোয়ার হোসেন, পৌর সচিব মোঃ ইসমাইল মিয়া, রেজাউল করিম প্রমুখ। বক্তারা বলেন, মেয়র মোহাম্মদ আলীর মৃত্যুতে চুনারুঘাট পৌরসভায় যে শূন্যতা দেখা দিয়েছে তা আর কখনও পুরণ হবার নয়। এসময় পৌর কার্যালয়ে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়। পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরগণ খালি পায়ে এক শোক র‌্যালী বের করে পৌর শহর প্রদক্ষিণ শেষে মরহুমের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD