1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

আজমিরীগঞ্জে পৃথক স্থানে ১২ ঘন্টার ব্যবধানে ২ জনের আত্মহত্যা

Reporter
  • Updated Friday, August 23, 2019
  • 432

নিজস্ব প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জ উপজেলার পৃথক স্থানে ১২ ঘন্টার ব্যবধানে ২ জন আত্মহত্যা করেছে। জানা যায় বুুধবার রাত আনুমানিক ১ টায় উপজেলার বদলপুর ইউনিয়নে হরিপুর গ্রামে হরিভক্ত দাস (৬০) নামে এক বৃদ্ধ তার নিজ বসত ঘরের তীরের সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে তার ঝুলন্ত লাশ দেখে পরিবারের সদস্যরা থানায় খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে আজমিরীগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র সুত্রধরের ছোট ছেলে উদয় সুত্রধর (১৪) নামে এক স্কুলছাত্র ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল ওই সময়ে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে মমূর্ষ অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে হবিগঞ্জ সদর থানার এসআই সাইদুর রহমান লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেন। উদয় আজমিরীগঞ্জ এবিসি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ছিলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD