1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:52 pm

বানিয়াচং-হবিগঞ্জ রোডে বালু রাখায় ব্যবসায়ীর অর্থদন্ড

Reporter
  • Updated Tuesday, August 27, 2019
  • 450

সংবাদদাতা ॥ বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে বালু রাখার কারণে জাকারিয়া চৌধুরী নামে এক বালু ব্যবসায়ীকে ১০ হাজার টাকার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রায় দেন বানিয়াচং উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার। এ সময় জাকারিয়া চৌধুরীর কাছে মুচলেকা নিয়ে আগামী ২ দিনের মধ্যে সড়কের পাশ থেকে সব বালুর স্তুপ সরানোর জন্য তাকে নির্দেশ দেয়া হয়। জানা যায়, জাকারিয়া ১০নং সুবিদপুর ইউনিয়নের বলাকীপুর গ্রামের হাজী জিলু মিয়া চৌধুরীর ছেলে। রোববার হবিগঞ্জ থেকে বানিয়াচং আসার পথে উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার রাস্তায় ট্রাক দাঁড় করিয়ে বালু নামাতে দেখেন। পরে ইউএনও গাড়ি থামিয়ে ট্রাকের কাছে গিয়ে বালুর মালিক কে জানতে চান। বালুর মালিক জাকারিয়া চৌধুরী বলে জানতে পারেন এবং জাকারিয়া সেখানেই উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক ওই বালুর মালিককে আটক করে বানিয়াচং থানা পুলিশের মাধ্যমে তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD