1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

বানিয়াচংয়ে জুয়ার আসর থেকে ৭ জুয়াড়ী আটক

Reporter
  • Updated Tuesday, August 27, 2019
  • 497

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলা থেকে ৭ জুয়াড়ীকে আটক। গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই হুমায়ুন, সাত্তারসহ একদল পুলিশ সদরের চতুুরঙ্গরায়ের পাড়া এলাকা থেকে জুয়া খেলা অবস্থায় গরীব হোসেন মহল্লার মুকিত (৩০),দক্ষিন নন্দীপাড়ার নবী হোসেন (৩৮), কাজী মহল্লার সজল মিয়া (২৮), পাড়াগাও এলাকার মোছাদ্দেক (৩০), চতুুরঙ্গ রায়ের পাড়ার আবু সাইদ (৩০), আজমিরীগঞ্জ পশ্চিম বাগ এলাকার মোতাব্বির (৩১)এবং  রুবেল (২৮) কে আটক করে থানায় নিয়ে আসে। এ সময় তাদের কাছে জুয়া খেলার সামগ্রীসহ নগদ অর্থ পাওয়া যায়। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: মামুন খন্দকার শোনানী শেষে প্রত্যেককে ৩ শ টাকা করে অর্থদন্ড প্রদান করেন। পরে মুচলেকার মাধ্যমে আটককৃত জুয়াড়ীরা ছাড়া পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD