1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:26 pm

বানিয়াচংয়ে নিখোঁজের পরদিন ২ শিশুর মরদেহ মিলল পুকুরে

Reporter
  • Updated Wednesday, August 28, 2019
  • 424

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচংয়ে বড়ইউড়ি গ্রামে একই সঙ্গে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আতংক বিরাজ করছে। গতকাল মঙ্গলবার সকালে বড়ইউড়ি ইউপির বলবপুর গ্রামের একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন-ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) তোফাজ্জুল মিয়ার ছেলে তার চাচাতো ভাই তায়েব মিয়া (৫)। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা থেকে ওই দুই ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয় স্বজনসহ আশপাশের এলাকাগুলোতে তাদের খোঁজ না পেয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়। গতকাল মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে দুই ভাইয়ের মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে তাদের মরদেহ পুকুর থেকে উঠিয়ে বাড়িতে এনে পুলিশকে খবর দিলে বানিয়াচং থানার এসআই আব্দুল আল মামুন ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রকম একটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখার পর বুঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD