
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে সুরমা মেইলের ধাক্কায় সালমা আক্তার(২৮) নামে এক চা-য়ের দোকানী মহিলা নিহত হয়েছে। সালমা বানিয়াচঙ্গ উপজেলার সুজাতপুর গ্রামের ইয়াসিন মিয়ার স্ত্রী। গতকাল বুধবার সকাল ৭ টায় এ ঘটনা ঘটে। জানা যায়, সালমা শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে একটি চা-য়ের দোকানে কাজ করতেন। এ সময় রাস্তাপারা-পারের জন্য গেলে ওই ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। সে তার স্বামী ও এক সন্তান নিয়ে উপজেলার সুরাবই গ্রামে ভাড়াটিয়া হিসেবে থাকতেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসএই ইমরান আহমেদ বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মরগে প্রেরণ করেছি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply