1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:41 pm

বানিয়াচংয়ে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে স্ত্রী

Reporter
  • Updated Wednesday, September 4, 2019
  • 517

জুয়েল চৌধুরী ॥ বানিয়াচংয়ে পরকিয়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামী আনন্দ দাস (৩৫) কে কুপিয়ে ক্ষত-বিক্ষত  করেছে এক পাষন্ড স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার জুড়ানগর গ্রামের ঠাকুর ধন দাসের পুত্র। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনাটি ঘটে। এ নিয়ে সর্বত্র তোলপাড় চলছে। আহত সুত্রে জানা যায়, ৫ বছর আগে উপজেলার মেউতুল গ্রামের বিধু মাষ্টারের কন্যা শম্পা দাস (২৫) এর সাথে বিয়ে হয় আনন্দ দাসের। বিয়ের পর তাদের কোল জুড়ে ২ টি সন্তান জন্ম গ্রহন করে। সম্প্রতি কিরন দাস নামে এক যুবকের সাথে শম্পা পরকিয়া’য় জড়িয়ে পড়ে। কেউ না থাকার সুযোগে প্রায়ই গোপন অভিসারে মিলিত হত তারা। বিষয়টি আনন্দ দাস আঁচ করতে পেরে তাদের হাতে-নাতে আটক করতে উৎ পেতে থাকে। গতকাল ওই সময়ে পূর্বের মত গোয়াল ঘরে গোপন অভিসারে মিলিত হলে আনন্দ দাস তার ব্যবহৃত গামছা দিয়ে কিরন দাস বেধে ফেলে।
এ সময় শম্পা দাস তার পরকিয়া প্রেমিককে বাঁচাতে বঠি দা দিয়ে এলোপাড়াতি ভাবে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে কিরন দাসকে ছাড়িয়ে নিয়ে যায়।
পরে আনন্দ দাসের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার অবস্থার অবনতি হলে ডাক্তার দেবাসিস দাস তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। তবে ঘটনার পর থেকে শম্পা ও তার পরকিয়া প্রেমিক কিরন আত্মগোপনে করেছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD