
জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার সিংহ গ্রামে মেয়ের বাড়িতে জিতু মিয়া (৮০) নামে এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এশার নামাযের সময় এ ঘটনাটি ঘটে। গতকাল শনিবার লাখাই থানার পুলিশ নিহতের অন্য মেয়ের মৌখিক অভিযোগের ভিত্তিতে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। স্থানীয় সুত্রে জানা যায়, জিতু মিয়ার ৭টি মেয়ে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়েছেন। একটি মেয়েকে তার আপন ভাতিজার কাছে বিয়ে দেন। সম্প্রতি জিতু মিয়া বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়েছেন। এই কারনের তার সকল সম্প্রত্তি ভাগ-ভাটোয়ারা করে দেন। সিংহ গ্রামের মেয়ে দিলারাকে এবং জিতু মিয়ার স্ত্রী আতর চাঁন বিবিকে সম্পত্তির ভাগ বেশী দেন। এই কারনে বোন ও মা’ দের মধ্যে বিরোধ চলে আসছিল। জিতু মিয়া তার স্ত্রী প্রায় সময়ই দিলারার বাড়িতে অবস্থান করেন। ওই দিন এশার নাময পড়ার সময় সেজদার মাঝেই পড়ে থাকেন। পরিবারের লোকজন তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এ সময় তারা জিতু মিয়াকে বাড়িতে নিয়ে যায়। সকালে দাফনের প্রস্থতি নিলে হাফিজা বেগম লাখাই থানার অভিযোগ করেন তার পিতাকে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। এ ব্যাপারে লাখাই থানার ওসি মোঃ এমরান হোসেন জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার পর মৃতুর কারন জানা যাবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply