1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

আজমিরীগঞ্জে অপহরণের ৩ দিন পর কিশোরী উদ্ধার

Reporter
  • Updated Monday, September 9, 2019
  • 455

সংবাদদাতা ॥ আজমিরীগঞ্জে অপহরণের ৩ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি উপজেলার যশকেশরী গ্রামে। গতকাল রবিবার দুপুরে তাকে আজমিরীগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মেয়েটির দাদা বাদী হয়ে একই গ্রামের তজম্মুল আলীর ছেলে রাজীব আহমেদকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেছেন। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, গত ৫ সেপ্টেম্বর মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায় রাজীব। পরে তাকে নিয়ে সিলেটের বিভিন্ন স্থানে রাখে। এক পর্যায়ে শনিবার গভীর রাতে হবিগঞ্জ শহরের রাস্তা থেকে তাকে উদ্ধার ও এক নারীকে আটক করা হয়েছে। তবে আটককৃত নারীর নাম প্রকাশ করা হয়নি। এ ছাড়া অপহরণকারী রাজিবকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD