1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:29 pm

মাইক্রোবাস খাদে পড়ে চিকিৎসকসহ আহত ৪

Reporter
  • Updated Thursday, September 12, 2019
  • 484

সংবাদদাতা ॥ হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের জেলা কারাগারের সামনে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসকসহ একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- হবিগঞ্জ শহরের শাহজালাল মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে কর্মরত ডাঃ ওয়াহিদুল ইসলাম, তার বড় ভাই শফিকুল ইসলাম, ভাতিজা আরেফীন শাকীল ও শাহজাহান ইসলাম। এর মধ্যে গুরুতর আহতাবস্থায় ডাঃ ওয়াহিদুল ইসলামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে থেকে মাইক্রোবাসে করে চুনারুঘাট গ্রামের বাড়িতে যাচ্ছিলেন ডাঃ ওয়াহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন। পথিমধ্যে ওই স্থানে পৌঁছালে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি বিরতিহীন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মাইক্রোবাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওয়াহিদুল ইসলামকে সিলেটে রেফার করেন। বাকীরা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার পর বাস চালক পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD