
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজারে সরকারি খাস জায়গায় গড়ে ওঠা ৯টি দোকানপাঠ ভেঙ্গে জমি উদ্ধার করেছে প্রশাসন। গত ০৯ সেপ্টম্বর সোমবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সহযোগিতা করে শায়েস্তাগঞ্জ থানা ওসি মোঃ আনিসুর রহমানসহ একদল পুলিশ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নুরপুর ইউনিয়নের সুতাং বাজারের সড়কবাজারে দীর্ঘদিন যাবত সরকারি খাস জায়গায় দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে ছিলেন স্থানীয় প্রভাবশালীরা। বর্তমান সরকার খাস জমি উদ্ধারের জন্য জেলা, উপজেলা প্রশাসনকে অবগত করলে ইতিপূর্বে জেলা প্রশাসক মাহমুদুল কবির ও উপজেলা নির্বাহী অফিসার সুমি আক্তার সুতাং বাজারে গিয়ে খাস জমিতে গড়ে ওঠা ব্যবসায়ীদের সাথে কথা বলে খাস জায়গা চিহ্নিত করেন। উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা প্রশাসন থেকে সার্ভেয়ার দিয়ে ইতিপূর্বে সুতাং সড়ক বাজারে সরকারি খাস জমি চিহিৃত করে ব্যবসায়ীদেরকে মৌখিকভাবে জানানো হয়েছে এগুলো সরকারি খাস জায়গা। তাই নিজ উদ্যোগে জায়গা ছেড়ে দেয়ার জন্য। তবে অভিযানের সময় কোন ব্যবসায়ী বাধা দেননি। তারা নিজ দায়িত্বে মালামাল সরিয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply