1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:37 pm

মাধবপুরে বিয়ের প্রলোভনে এক বাউল শিল্পীকে ধর্ষনের অভিযোগ

Reporter
  • Updated Wednesday, September 18, 2019
  • 488

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার তাজপুর গ্রামে প্রেমিকের হাতে রেখা আক্তার (২২) নামে এক বাউল শিল্পী ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মূমুর্ষ অবস্থায় গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেখা জানায়, সে বিভিন্ন স্থানে বাউল গান করে জীবিকা নির্বাহ করে আসছে। সম্প্রতি তারই প্রতিবেশী ইছুব আলীর সাথে তার প্রেমের সম্পর্ক হলে অতীতে অনেকবার বিয়ের প্রলোভন দিয়ে তাকে সাতছড়ি উদ্যানে নিয়ে শারিরিক সম্পর্ক করে। কিন্তু বারবার রেখা তাকে বিয়ের জন্য চাপ দিলে সে কৌশলে এড়িয়ে যায়। গত সোমবার রাতে শাহজি বাজার এলাকার শাহ সুলেমান (ফতেহ গাজী)’র মাজারে বাউল গানের কাফেলা শেষে বাড়ি ফেরার পথে প্রেমিক ইছুব আলী তাকে বাড়িতে নিয়ে ধর্ষন করে। পরে বিষয়টি সবার মাঝে জানাজানি শুরু হলে সবার মাঝে হট্টগোল শুরু হয়। গতকাল দিনভর রফা-দফা শেষে কোন সমাধান না হওয়ায় ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মাধবপুর থানার ওসি আজমিরুজ্জামান বলেন, ‘প্রকৃত ঘটনা হল তাদের জমি সংক্রান্ত বিরোধ আছে। এ নিয়ে পূর্বে তাদের মধ্যে একাধিক দাঙ্গা-হাঙ্গামা হয়েছে। ধর্ষনের কথা সঠিক নাও হতে পারে’।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD