1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

সকল বাঁধা ও ষড়যন্ত্রের জাল চিহ্ন করেই বিএনপি সমাবেশ করবে

Reporter
  • Updated Monday, September 23, 2019
  • 429
বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফলে পরামর্শ সভায় গউছ

সংবাদদাতা ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ বলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জি কে গউছ বলেন- খালেদা জিয়ার মুক্তি না হলে বাংলাদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ার কোন সম্ভাবনা নেই। খালেদা জিয়ার মুক্তি না হলে মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে না, মানুষের চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, জান মালের নিরাপত্তা ফিরে পাবে না। তাই গণআন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেই দিন আর বেশি দুরে নয়, দুর্নীতি আর লুটপাটের মহাসাগরে নিমজ্জিত আওয়ামীলীগের পতন হবেই। তিনি গতকাল রবিবার বিকাল ৪টায় শায়েস্তানগরস্থ বিএনপির কার্যালয়ে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পরামর্শ সভায় এসব কথা বলেন। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশ সফল করতে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপি আহ্বায়ক গোলাম মোস্তফা রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড. মঞ্জুর উদ্দিন শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, এড. হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক, এমজি মুহিত, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এড. এস এম বজলুর রহমান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা কৃষকদলের আহ্বায়ক মাহবুবুর রহমান আউয়াল, বিএনপি নেতা নাজমুল হোসেন বাচ্চু, আজম উদ্দিন, এড. আফজাল হোসেন, গীরেন্ড চন্দ্র রায়, হাবিবুর রহমান, মুজিবুর রহমান, মর্তুজা আহমেদ রিপন, এস.এম আউয়াল, এড. শামছুল ইসলাম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, ফারুক আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, শাহ রাজীব আহমেদ রিংগন, রতন আনসারী, সোহেল এ চৌধুরী, সৈয়দা লাভলী সুলতানা, এড. জসিম উদ্দিন, হাফেজ ফারুক আহমেদ, দেলোয়ার হোসেন দিলু, কামাল সিকদার, আব্দুল কাইয়ুম, জি.কে ঝলক, বাবর আলী, নুরুল হক, আব্বাস উদ্দিন, তুহিন খান, কাজল মেম্বার, আবু ছালেক, জয়নাল আবেদীন, সাইদুর রহমান কুটি, জয়নাল আবেদীন জালাল, রুহুল আমিন, আলী আকবর, মনিরুল ইসলাম লিঠন, আবুল হোসেন, মোস্তাফা মিয়া, ফারুক মিয়া, আনিসুজ্জামান জেবু, হারিছ মিয়া, আক্কাস মিয়া, গোলাপ মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD