1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:38 am

রিচিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের ৪ সদস্য আটক

Reporter
  • Updated Wednesday, September 25, 2019
  • 472

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের রিচি এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃ জেলা ডাকাতদলের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতে হাজির করলে স্বীকারোক্তি মূলক জবানবন্ধী প্রদান করে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় ওই সড়কে একদল ডাকাত, ডাকাতির প্রস্তুতি নিয়েছে জানতে পেরে পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ পিপিএম বিপিএম দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও এসএম রাজু আহমেদের তত্তাবধানে ডিবির ওসি মানিকুল ইসলামের নেতেৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাত কে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। আটককৃতরা হল মাধবপুর উপজেলার পুরাইকলা গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র হুমায়ুন মিয়া ওরফে হুমায়ন ডাকাত (৪০), একই গ্রামের নুরুল ইসলামের পুত্র কাইয়ুম ডাকাত (২২), সদর উপজেলার যাদবপুর গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র মহিবুর রহমান (২০) ও নাছিরনগর উপজেলার আশুরাইল গ্রামের বদরু মিয়া পুত্র সোহেল মিয়া (২০), তখন তাদের কাছ থেকে চা-পাতি, চাকু, রামদাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে আটককৃতদেরকে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে প্রেরণ করলে তারা ঘটনার দ্বায় স্বীকার করে সাথে থাকা অন্যন্যা ডাকাতদের নাম প্রকাশ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দী প্রদান করে। পরে তাদেকে কারাগারে প্রেরন করা হয়। পুলিশ জানায় উল্লেখিত ডাকাতদেও বিরুদ্ধে একাদিক ডাকাতির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD