1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন ধ্বংস

Reporter
  • Updated Saturday, September 28, 2019
  • 445

সংবাদদাতা ॥ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও সিএনজি (অটোরিক্সা) স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হিলালপুর ও পুটিজুরী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ  মোহাম্মদ কামরুজ্জামান, তহশিলদার পুটিজুরী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, প্যানেল চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, গ্রামপুলিশ ও আনসার সদস্যরা। পরে উপজেলা নির্বাহী অফিসার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা পার্কিং করে রাখার দায়ে পুটিজুরী-স্নানঘাট আঞ্চলিক স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পুটিজুরী বাজারে অবৈধ স্থাপনাগুলি নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছি। আগামি রবিবারে মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে পরে যে কোনদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপনাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD