1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:52 pm

মাধবপুরে সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

Reporter
  • Updated Monday, September 30, 2019
  • 606

সংবাদদাতা ॥ মাধবপুর থানা পুলিশ মাদক মামলায় দুইবছরের সাজাপ্রাপ্ত আসামি চাঁন মিয়াকে (৬০) গ্রেফতার করেছে। গতকাল রোববার ভোরে ভারতীয় সীমান্তবর্তী আলীনগর গ্রামে একটি দোকান ঘরে এস.আই আবুল কাশেম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ধৃত চাঁন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর মোড়াবাড়ি গ্রামের ছদু মিয়ার ছেলে। মাধবপুর থানার অফিসার ইনর্চাজ কেএম আজমিরুজ্জামান জানান, ২০১৪ সালের একটি মাদক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার জুডিশিয়াল ম্যাজিস্টিট ৪র্থ আদালতের বিচারক ২০১৯ সালের ৯ এপ্রিল মাদক মামলায় চান মিয়াকে দুই বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এর পর থেকেই চান মিয়া গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সীমান্তবর্তী আলীনগর গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD