1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:42 pm

সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা

Reporter
  • Updated Tuesday, October 8, 2019
  • 695

আদালত সমন জারির আদেশ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সাবেক এমপি বিএনপি নেতা শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে ১০ লক্ষ টাকার একটি চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়েছে। হবিগঞ্জের আমির চাঁন কমপ্লেক্সের স্বত্বাধিকারী আব্দুল কাশেম এর পক্ষে মোহাম্মদ ছোয়াব খান বাদী হয়ে গত ১৯ আগস্ট হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলাটি দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত সাবেক এমপি শেষ সুজাত মিয়াকে সমনজারীর আদেশ প্রদান করেন। মামলার সূত্রে জানা যায়, সাবেক এমপি শেখ সুজাত মিয়া ও আমির চাঁন কমপ্লেক্সের মালিক আবুল কাশেম দুই জনই নবীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং উভয়ই যুক্তরাজ্য প্রবাসী। সেই সুবাদে সাবেক এমপি শেখ সুজাত মিয়া গত বছরের ২৪ ডিসেম্বর হবিগঞ্জ শহরের বদিউজ্জামান খান সড়কস্থ আবুল কাশেমের বাসায় এসে বিশেষ অসুবিধা দেখিয়ে ২০ লক্ষ টাকা কর্জ দাবী করেন। আবুল কাশেম এতে রাজি হয়ে সাবেক এমপি শেখ সুজাত মিয়াকে নগদ ২০ লক্ষ টাকা কর্জ প্রদান করেন। কথা থাকে উক্ত টাকা ৫/৬ মাসের মধ্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া ফেরত দেবেন। এদিকে কর্জ নেয়া ২০ লক্ষ টাকার বিপরীতে সাবেক এমপি শেখ সুজাত মিয়া নবীগঞ্জ জনতা ব্যাংকে একাউন্ট এর চেক নং-৩৬৫২৮৪৬, তারিখ ৩০-০৫-২০১৯, টাকা ১০ লক্ষ এবং চেক নম্বর ৩৬৫২৮৪৭, তারিখ ৩০-০৭-২০১৯, টাকা ১০ লক্ষ উল্লেখ করে দুটি  চেক আবুল কাশেমকে প্রদান করেন। এদিকে শেখ সুজাত মিয়া প্রদত্ত ৩৬৫২৮৪৬ নং চেকটি নগদায়নের জন্য গত ৩০ মে তারিখ আবুল কাশেমের হিসাবে ব্র্যাক ব্যাংক হবিগঞ্জ শাখায় জমা দেন। গত ১২ জুন ব্যাংক থেকে জানানো হয় চেক প্রদানকারীর সাথে যোগাযোগ করার জন্য। তখন মামলার বাদী মোহাম্মদ ছোয়াব খান মামলার আসামী শেখ সুজাত মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি পুনরায় চেকটি ব্যাংকে জমা দেয়ার জন্য বলেন। এরই প্রেক্ষিতে গত ২৫ জুন নগদায়নের জন্য চেকটি পুনরায় ব্যাংকে জমা দেয়া হয়। কিন্তু শেখ সুজাত মিয়ার ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা নেই বলে গত ৩০ জুন ১০ লক্ষ টাকার চেকটি ডিজঅনার হয়। এছাড়াও অভিযোগে উল্লেখ, গত ৯ জুলাই শেখ সুজাত মিয়ার প্রতি উকিল নোটিশ জারি করা হয়। কিন্তু শেখ সুজাত মিয়া নবীগঞ্জে অবস্থান করেও তিনি লন্ডনে আছেন বলে মিথ্যা তথ্য দিয়ে উকিল নোটিশ গ্রহণ করা হয়নি। এরপর দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও শেখ সুজাত মিয়া মামলার বাদী বা আবুল কাশেমের সাথে যোগাযোগ করেননি। ফলে নিরূপায় হয়ে গত ১৯ আগস্ট সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চেক ডিজঅনার মামলা দায়ের করা হয়। আদালত উক্ত মামলায় সাবেক এমপি শেখ সুজাত মিয়ার বিরুদ্ধে সমন জারির আদেশ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD