1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:03 pm

মাধবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Reporter
  • Updated Tuesday, October 15, 2019
  • 499

মাধবপুর প্রতিনিধি:: ঢাকা-সিলেট মহাসড়কের ওলিপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রুবেল মিয়া (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরোহীকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে সন্ধ্যায় ওলিপুর এলাকার স্কয়ার কোম্পানীর সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল মিয়া মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে। সে ওই এলাকার স্টার সিরামিক্স কোম্পানীতে শ্রমিক হিসেবে কাজ করত। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান জানান সন্ধ্যায় নিহত রুবেল মিয়া ব্যক্তিগত কাজে স্কয়ার কোম্পানীতে যান। মোটরসাইকেল নিয়ে কোম্পানীর ভেতর থেকে ভের হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখো-মুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুত্বর আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে রুবেল মিয়া মারা যান। অপর আহত এখনও সদর হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD