
নিজস্ব প্রতিনিধি ॥ লাখাই উপজেলার বামৈ-লাখাই সড়কো সুবান নামক স্থানে মালবাহী ট্রলির ধাক্কায় হুসাইন মিয়া (৪) নামে এক শিশু মারা গেছে। সে উপজেলার আমানুল্লাপুর গ্রামের দিনমুজুর পাবেল মিয়ার পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, লাখাই থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রলি ওই স্থানে পৌছলে শিশু হুসাইনকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply