1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

লাখাইয়ে প্রেমিকার বিদেশ যাওয়ার জের ধরে এক যুবকের আত্মহত্যা

Reporter
  • Updated Friday, November 1, 2019
  • 564

নিজস্ব প্রতিনিধি ॥ লাখাইয়ে প্রেমিকার বিদেশ যাওয়ার জের ধরে গলায় দড়ি দিয়ে আবুল কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল বিকাল ৪টায় লাখাই থানার পুলিশ লাশের সুরতহাল তৈরি মর্গে প্রেরণ করে। সে উপজেলার হোসেনপুর গ্রামের ফজর আলীর পুত্র। স্থানীয় সুত্রে জানা যায় কালাম বাড়িতে একা থাকত তার পিতা-মাতা জিবিকার তাগিতে সিলেটে অবস্থান করার সুবাদে হবিগঞ্জ সদর উপজেলার রামপুর এলাকার জনৈক যুবতির সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ ২ বছরের সম্পর্কে সে একাধিকবার তার বন্ধু-বান্ধব নিয়ে প্রেমিকার বাড়িতে বেড়াতে গিয়েছে। সম্প্রতি তার জনৈকা প্রেমিকা সৌদি আরব যাওয়ার জন্য প্রস্তুতি নিলে সে বারবার বাধাঁ প্রদান করলে প্রেমিকা তাতে কর্ণপাত না করার আজ (শুক্রবার) তার ফ্লাইট হবে জানতে পেরে ক্ষোভে আত্মহত্যার পথ বেচে নেয়। এ ব্যাপারে লাখাই থানার এসআই মোবারক হোসেন জানান, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে তার ব্যবহৃত মোবাইল জব্দ করা হয়। তবে প্রেম ঘটিত বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখা হচ্ছে। পিএম রিপোর্ট পাবার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD