1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:17 pm

মাধবপুরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত

Reporter
  • Updated Sunday, November 3, 2019
  • 453

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাত ধরতে গিয়ে  আফসারুল আমিন নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যকে মাধবপুরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার ১ নভেম্বর রাতে মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামে অভিযান চালিয়ে ডাকাত রুবেলকে গ্রেফতারের সময় তার সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। এতে আহত হন পুলিশ সদস্য আফসারুল আমিন। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মুর্শেদ আলম জানান, গত শুক্রবার রাতে একদল পুলিশ নিয়ে মাধবপুর উপজেলার হবিবপুর গ্রামে অভিযান চালিয়ে দূর্ধষ ডাকাত হবিবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে রুবেলকে গ্রেফতার করা হয়। এ সময় রুবেল পালিয়ে যেতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে পুলিশ সদস্য আফসারুল আমিন (কগ নং ৪৩০) আহত হয়। ডাকাত রুবেলের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD