
সংবাদদাতা ॥ বাহুবলে এক স্কুল শিক্ষিকার দায়িত্বে অবহেলা ও ভূলের কারনে চলতি জেএসসি পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে এক শিক্ষার্থী। পরে শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করেছে স্কুল ম্যানেজিং কমিটি। সুত্রে জানা যায়, বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের মীরের পাড়া গ্রামের মতিন মিয়ার কন্যা লিপি আক্তার পুটিজুরী শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ে চলতি জেএসসি পরীক্ষার্থী ছিল। সরকারী বিধি মোতাবেক রেজিষ্টেশন ফি ও সকল প্রকার কাগজ-পত্র ফিলাপ করে জেএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত সকল কাগজ পত্রগুলো নিজ অবহেলা ও গাফিলাতির কারনে প্রতিষ্ঠানের দপ্তরে জমা দেননি ক্লাস শিক্ষিকা রুবী রানী দাস। যার কারনে চলতি জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করা হল না লিপি আক্তারের। তার শিক্ষা জীবন থেকে ঝড়ে গেল একটি বছর। এ বিষয় নিয়ে গতকাল রবিবার বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই শিক্ষিকা নিজের দায়িত্বে অবহেলার কথা স্বীকার করলে স্কুল ম্যানেজিং কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এ বিষয়ে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কানু প্রিয় চক্রবর্তী বলেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্তু মোতাবেক শিক্ষিকা রুবী রানী দাসকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য শিক্ষিকা রুবী রানী দাস অত্র স্কুলের সহকারী শিক্ষক দোলন চন্দ্র দাসর স্ত্রী। এ বিষয় নিয়ে এলাকার অভিভাবকদের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply