1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:41 pm

সৌদি ফেরত যুবতিকে শ্লীলতাহানির অভিযোগ

Reporter
  • Updated Tuesday, November 12, 2019
  • 445

জুয়েল চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জে সৌদি থেকে ফেরত আসা সামিয়া আক্তার (২০) নামে এক যুবতির শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। সে উপজেলার কেশবপুর গ্রামের মৃত নজরুল ইসলামের কন্যা। গতকাল হবিগঞ্জ সদর হাসপাতালে সামিয়ার মা হামিদা বেগম জানান, দুই বছর আগে একই এলাকার দালাল আদম ব্যবসায়ী জনৈক আজম আলী সামিয়াকে উচ্চ বেতনে চাকুরীর প্রলোভন দিয়ে সৌদি পাঠায়। কিন্তু সৌদিতে গিয়েও তাকে সইতে হয় আরবি আব্বাদের নির্যাতন। পরে গুরুত্বর আহত অবস্থায় তাকে দেশে ফেরত পাঠানো হয়। দেশে এসে দালাল আজম আলীর কাছে টাকা ফেরত চাইলে সে নানা টালবাহানা করতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘ দিন ধরে মন-মালিন্য চলে আসছিল। আজম আলীর হুকুমে সম্প্রতি গত রবিবার সকালে তারই প্রতিবেশী আউয়াল মিয়ার পুত্র দুলাল মিয়া (২৫) সামিয়ার ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সামিয়ার আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। এ ব্যাপারে অভিযুক্ত আজম আলী জানান, এ ব্যাপারে আমার চেয়ে ইছাক মিয়া ভাল জানেন। সেই সব করাচ্ছে। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ মোজাম্মেল হক জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD