1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:16 pm

মাধবপুরে শিক্ষককে পিটিয়ে আহত

Reporter
  • Updated Wednesday, November 27, 2019
  • 395

নিজস্ব প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার সালেহাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক আছিব আলী (৪০) কে পিটিয়ে আহত করে হাত ভেঙ্গে দিয়েছে। শুধু তাই নয়, তাকে আটক করে রাখলে জনপ্রতিধিসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। এ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা দিয়েছে। তিনি মানিকপুর গ্রামের বাসিন্দা ওই মাদ্রাসার গণিত বিভাগের শিক্ষক। স্থানীয়রা জানান, তিনি মাদ্রাসার কাজ শেষে বাড়ি ফেরার পথে পথিমধ্যে বাঘাসুরা গ্রামের রহমত আলীর পুত্র পলাতক আসামী ইব্রাহিম মিয়া (৩০) ও তার লোকজন আছিব আলীকে একা পেয়ে তার উপর আক্রমণ চালায়। এক পর্যায়ে তার সর্বস্ব লুটে নিয়ে হাত-পা বেধে আটক করে নির্যাতন চালায়। খবর পেয়ে ৭নং ওয়ার্ড মেম্বার মাসুক মিয়া ও হাজী শামছুল হকসহ একদল লোক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD