1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:09 pm

মাদককে ধ্বংস করতে পারলে দেশ এগিয়ে যাবে -পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ

Reporter
  • Updated Tuesday, December 3, 2019
  • 442

সংবাদদাতা ॥ হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যাহ বলেন, ‘মাদক সমস্যা আজ বিশ্বব্যাপী প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত। মাদকের কুপ্রভাব আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। যে তরুণ প্রজন্ম আগামীতে দেশ ও জাতির হাল ধরবে তারাই আজ  মাদকের ভয়াল থাবায় নিজের জীবনকে নষ্ট করছে। মাদক সমস্যা দূরীকরণে আমাদের সংঘবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে হাতে হাত রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’ গতকাল সোমবার দুপুরে মাধবপুর উপজেলার চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজে মাদক , দাঙ্গা ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ । তিনি আরও বলেন, ‘মাদককে ধ্বংস করতে পারলে দেশ এগিয়ে যাবে। মাদক একটি মরণ ব্যাধি, এটি একটি প্রজন্মকে ধ্বংস করে। একটি পরিবারকে ধ্বংস করে। কোন এক সময় শুধু মাদক, গাঁজা ছিল। এখন হেরোইন, ফেন্সিডিল, ইয়াবা যুক্ত হয়েছে। বর্তমানে ইয়াবা সেবনকারীরা টাকা যোগাড় করার জন্য বিভিন্ন ধরণের খারাপ কাজ করে পরিবারসহ সমাজের শান্তি প্রিয় লোকদের সমস্যা তৈরি করছে। পুলিশ এই সমস্যা  সমাধান করবে। এইজন্য সাধারণ জনগণের সহযোগিতা করতে হবে। পুলিশের একার পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়।’ চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতি রহম আলীর সভাপতিত্বে সহকারী শিক্ষক ইমরুল হাসান শিবলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপন মিয়া, মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তসীর, ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল মামুন, অধ্যক্ষ মোহন মিয়া, কলেজ পরিচালনা কমিটির সদস্য ফরিদুর রহমান, সাবেক সদস্য ডা. এনামুল হক শাহরাজ, কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদ আলম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD