1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:30 pm

সিএনজি ষ্ট্যান্ড দখল-বেদখলের ঘটনার জের নবীগঞ্জে সিএনজি চালক বেলাল নিহত গুরুতর আহত শামছুকে সিলেটে প্রেরণ

Reporter
  • Updated Monday, April 27, 2015
  • 546

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-আইনগাঁও সড়কের রুদ্রগ্রাম রোডস্থ সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলের ঘটনার জেরধরে গতকাল রবিবার বিকালে প্রতিপক্ষের লোকজন দাড়ানো অবস্থায় প্রকাশ্যে হত্যা করেছে শহরের নোয়াপাড়া গ্রামের বেলাল মিয়া (২৩) নামের এক সিএনজি চালককে। মৃত্যুর খবরে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। রাত সাড়ে ৮ টার দিকে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অপরদিকে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত বেলাল মিয়া নবীগঞ্জের সংবাদপত্রের এজেন্ট মোশাহিদ আলীর ভাতিজা এবং ফারুক মিয়ার পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার দুপুরে নবীগঞ্জ-আইনগাঁও সড়কের সিএনজি ষ্ট্যান্ডের দখল-বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান ম্যানাজার ফারুক মিয়া ও দুলাল মিয়াগংরা। অপর পক্ষে রয়েছেন ছাত্রনেতা রায়েছ চৌধুরী এবং সামছু মিয়াগংরা। এ ঘটনায় শনিবার রাতে উভয় পক্ষ নবীগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করেন। এদিকে গতকাল রবিবার বেলা প্রায় সাড়ে ৫টার দিকে শহরে হট্রগোলের খবর পেয়ে নোয়াপাড়া গ্রামের বেলাল মিয়া শহরের শেরপুর রোডস্থ মা-হোটেলের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় রায়েছ চৌধুরী ও সামছু মিয়ার নেতৃত্বে ২০/২৫ জনের একদল লোক ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে দিবালোকে বেলালকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মুর্মূষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে আংশকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে পৌছার পুর্বেই বেলাল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর শহরে পৌছলে উত্তেজনা বিরাজ করছে। নিহতের বাড়িতে চলছে শোকের মাতম। খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সাজিদুর রহমান এবং নবীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ মোঃ লিয়াকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত বেলালের মৃতদেহ ওসমানী মেডিকেলে ময়না তদন্ত শেষে সোমবার বাড়িতে আনা হবে বলে জানাগেছে। এদিকে নিহতের চাচা পত্রিকার এজেন্ট মোশাহিদ আলী এবং মিয়াধন মিয়াসহ এলাকাবাসী বেলালকে নৃসংশভাবে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD