1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:45 am

লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

Reporter
  • Updated Saturday, December 14, 2019
  • 583

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার পূর্ব ব্ল্লুা শাহ বায়েজিদ (রঃ) মাজার সংলগ্ন খালপার থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাতরা হল হবিগঞ্জ সদর উপজেলার মজলিশ পুর গ্রামের দরবেশ আলীর পুত্র শাহ আলম (৪৫), জুয়েল মিয়া (৩৫) এবং দরিয়ারপুর গ্রামের আব্দুল লতিফের পুত্র জালাল মিয়া (২৮)। লাখাই থানার ওসি (তদন্ত) অজয় চন্দ্র দেব জানান, গত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ওই স্থানে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ এস আই সজীব দেব রায়, এ এস আই সাদ্দাম হুসেন, এ এস আই তোহা ও এ এস আই জ্যোতিষ তালুকদার সহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার সরঞ্জামাদী ও অস্ত্র-সস্ত্র উদ্ধার করা হয়। ওসি আরও জানান আটককৃত ডাকাতদের বিরুদ্ধে লাখাই থানাসহ সিলেট বিভাগের বিভিন্ন থানায় একাদিক মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে গতকাল শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD