1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:41 am

লাখাইয়ের বুল্লা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবক আটক

Reporter
  • Updated Sunday, December 29, 2019
  • 410

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার বুল্লা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৩ যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ওই এলাকার ব্রীজের নিকট ৬/৭ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করলেও আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতরা বানিয়াচঙ্গেও বাসিন্দা হওয়ায় রাতেই তাদেরকে বানিয়াচঙ্গ থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে। বানিয়াচঙ্গ থানার ওসি জানান, তদন্তের স্বার্থে ডাকাতদের নাম উল্লেখ করা হয়নি। তবে
আজ বাকীদের আটক করা হতে পারে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD