1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:27 am

লাখাইয়ে বুলেট খেয়ে এক যুবকের আত্মহত্যা

Reporter
  • Updated Monday, December 30, 2019
  • 433

জুয়েল চৌধুরী ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এক মেম্বারের উপর অভিমান করে শাহ আলম নামে এক যুবক বুলেট খেয়ে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার দুপুরে শাহ আলম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ওই গ্রামের মৃত মোক্তার হোসেনের পুত্র। স্থানীয় সুত্রে জানা যায়, মোকাড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ৯ নং ওয়ার্ড মেম্বার খসরু মিয়ার ও শাহ আলমের মাঝে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে সে ঘরে রাখা ঈদুরের ঔষধ খেয়ে ছটফট করতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে দু’পক্ষের মাঝে সমঝোতা না হওয়ার সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরন করে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার মৃত্যুর আসল কারন জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD